এলার্ট এলার্ট এলার্ট
আউটসোর্সিং এর নামে আবারও এমএলএম শুরু হয়েছে।
সতর্ক করার জন্য আমার এই পোস্টটি। কিছুদিন আগে
আমার অফিসে একটা ভদ্রলোক এসেছিলেন। তিনি
আমাকে তার বিজনেস মডেল দেখালেন। মডেল
দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমি আগে
বুঝিয়ে বলি।
তার আগে এমএলএম কিভাবে কাজ করে সেটা বলি।
এমএলএম হল এমনই একটা সিস্টেম যার প্রধান কাজই হল
৩০% গ্রাহককে সন্তুষ্ট রেখে ৭০% গ্রাহকের টাকা
মেরে খেয়ে উধাউ হয়ে যাওয়া। এই উধাউ হয়ে
যাওয়ার ব্যাপারটা ১ মাসে হতে পারে বা ১০
বছরেও হতে পারে। কোম্পানীর প্রোডাক্ট আর
সেলভ্যালুর উপর নির্ভর করে।
এমএলএম এর প্রোডাক্ট হয় এক্সক্লুসিভ এবং
অপ্রচলিত। যা বাজারমূল্যের চাইতে অনেক চড়া
দামে বিক্রয় করা হয় এবং সেই চড়া দামের একটা
অংশ নেটওয়ার্কে বন্টন করা হয়। এতে প্রথম দিকে
যোগদানকারী ব্যক্তির খুবই লাভ হয় এবং শেষ
দিকের যোগদানকারী লোকের টাকা মার যায়।
যেহেতু প্রথম দিকের লোকগুলা খুবই সাফল্য পেয়ে
যায়, কোম্পানী ফলাও করে তাদের সাকসেস
স্টোরি সব জায়গায় প্রচার করতে থাকে। এর ফলে
প্রান্তিক মানুষ সহজেই প্রতারিত হয়।
আমরা ডেসটিনির গাছবিক্রয়, স্কাইল্যান্সার,
ডুল্যান্সার বা সম্প্রতি সিরাজগঞ্জের ঘটে যাওয়া
এপ দেখে ডলার আয় করার ব্যাপারটি জানি। কিন্তু
নতুন করে আউটসোর্সিং ট্রেনিং প্রোডাক্ট
হিসেবে ব্যবহার করে বেশ কয়েকটি কোম্পানী
মাঠে নেমেছে।
এদের এখানে ৫০০০ টাকা দিয়ে ভর্তি হতে হবে।
যার বিনিময়ে তারা বেসিক কম্পিউটার থেকে শুরু
করে গ্রাফিস ডিজাইন, ওয়েবডিজাইন ট্রেনিং
দিবে বলছে। এবং সেখান থেকে ২৫০০ টাকা যাবে
নেটওয়ার্কে। তার মানে হল একজন ভর্তি হয়ে যদি
আরও কাউকে ভর্তি করে তাহলে সে সেখান থেকে
টাকা পাবে।
এতে করে যেসব হবে
=> যেহেতু ভর্তি করায়েই টাকা ইনকাম করা যাচ্ছে
তাই তারা এটাকেই আউটসোর্সিং ইনকাম বলে
ভাববে।
=> যেহেতু ট্রেনিং করেও কেউ কেউ ইনকাম করতে
পারবে না সেহেতু সে কোম্পানীকেও দোষ
দিতে পারবে না। কারন সে ভাববে সে নিজেই
শিখতে পারেনি বা কোম্পানী বলবে তুমি তো
নিজেই শিখতে পারো নি।
=> কোম্পানী অনেক লোককে সাকসেস হিসেবে
দেখিয়ে খুব প্রতারণা করতে পারবে। কারন
অনলাইন থেকে ইনকামের কথা শুনলে সহজেই অনকে
বিশ্বাস করবে।
=> আমি ট্রেনিং করিয়ে দেখেছি শতকরা ১০% বা
তারও কম ট্রেনিং পিরিয়ডে কাজ পায় কিন্তু
তারা এর চাইতে বেশি যেমন ৭০% বা ৮০% সাকসেস
দেখাতে পারবে। কিন্তু আসলে সেটা ইনকাম নয়,
কমিশন।
=> দেশের বড় অংকের যুবসমাজ ক্ষতিগ্রস্থ হবে,
যাদের ইচ্ছে নাই তারাও ইনকামের আশায় এই
রাস্তায় আসবে। এতে করে তারা হতাশ হয়ে পড়বে।
এরা আমার কাছে এসেছিলো যে এরা আমার ফেইম
বিক্রয় করে স্টুডেন্ট ঢোকাবে। কিন্তু ইজ্জত
একবারই বিক্রয় করা যায়। আমি রাজী হইনাই।
এখানে লাখ টাকার ব্যাপার নয়, কোটি টাকার
হিসাব, কোম্পানী বন্ধ হলেই দেশ থেকে কোটি
কোটি টাকা নিয়ে পালাতে হবে ব্যাপারটা
এরকম।
এটা অনেক ক্ষতি করে যাবে মানুষের কিন্তু মানুষ
বুঝতে পারবে না। যখন বুঝতে পারবে, তখন অনেক বড়
ক্ষতি হয়ে যাবে।
About Me
Comments
Blog Archive
Powered by Blogger.
Recent
Contact
Popular
-
DFP ফ্রিল্যান্সারদের চ্যালেঞ্জসমূহ ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে গেলে অপার সম্ভাবনার পাশাপাশি কিছু কিছু চ্যালেঞ্জের মুখোমুখি-ও হতে হয়। যে...
-
DFP About This Gig I will collect targeted emails, lead generation and data entry Are you a busy govt and in need of a lead genera...
-
জেনে নিন!!! আউটসোর্সিং কি?কোথায় কাজ করবেন? কিভাবে করবেন? কোন মার্কেটপ্লেসকে বেছে নিবেন??? ইদানিং বাংলাদেশে খুব বেশি মাতামাতি হচ্ছে আউটসো...
Keep Traveling
Travel everywhere!
Author Description
Hey there, We are Blossom Themes! We are trying to provide you the new way to look and use the blogger templates. Our designers are working hard and pushing the boundaries of possibilities to widen the horizon of the regular templates and provide high quality blogger templates to all hardworking bloggers!

